Posts

জেনে নিন ইমুজি ও এর ব্যবহার!! -_-

Image
ইমোজির ইতিহাস ও ব্যবহার: 😊 ← এইটা হইলো লজ্জা পাইছি ইমোজি। সামান্য লজ্জা পাইলে ব্যবহার করা হয়। 😎 ← এইডা হইলো প্রচুর ভাবমারা ইমোজি। নতুন গাড়ি কিনার মতো ভাব ধইরা এইডা দেওয়া হয়। 😁 ← এইটা হইলো বিটক্যালিনা হাসি ইমোজি। টিককারি মারতে ব্যবহৃত হয়। 😌 ← এইডা হইলো ভাজা মাছটা উল্টাই খাইতে পারি না ইমোজি। সব বুইঝা না বোঝার ভান করলে এইডা দেওয়া হয়। ☺ ← এইডা হইলো মুচকি হাসি ইমোজি। পছন্দের কাওরে ম্যাসেজ পাঠাইলো দেওয়া হয়। 😗 ← এইডা হইলো শিশ মারা ইমোজি। সুন্দরী ললনাদের ডে তে এইটা দেওয়া হয়। 😚 ← এইডা হইলো চুম্মা দিবার মন চায়,  কিন্তু দিতে পারি না ইমোজি। ক্রাশদের এইডা দেওয়া যাইতে পারে। 😘 ← এইডা হইলো ফুল কীস ইমোজি। কী কাজে ইউজ হয় আশা করি না বললেও চলবে। ^_^ 😅 ← এইডা হইলো হাসতে হাসতে ঘাইমা গেছি ইমোজি। হঠাৎ হাসার সময় উপর থিকা ঠাডার মতো কিছু পড়লে এইডা দেয়। 😕 ← এইডা হইলো চিন্তায় আছি ইমোজি। ভীষণ চিন্তায় থাকলে এইটা দেওয়া হয়। 😧 ← এইডা হইলো ভাবতে ভাবতে না বুইঝ্ঝা ঘাইমা গেছি ইমুজি। পোষ্ট/মেসেজ না বুঝলে এইডা দেয়। 😭 ← এইডা হইলো আবেগে কাইন্দালাইছি ইমোজি। প্রচুর কান্দুন পাইলে এইডা...

গল্প: ফ্রেন্ড রিকুয়েস্ট।

Image
অনেকদিন পর পুরনো আইডিটাতে ঢুকলাম। না অনেকদিন পর বলতে, মেয়েদের মতো শ-খানেক ফ্রেন্ড রিকুয়েস্ট আর হাজার খানেক মেসেজ জমে নেই। এই কিছু পুরনো মেসেজের রিপ্লাই আর ফ্রেন্ড রিকুয়েস্ট নোটিফিকেশনে জ্বল-জ্বল করতে দেখলাম, ফোনে চার্জও বেশী নেই।  না গতানুগতিক নিয়মে এবারও কোন সুন্দরি ললনার ফ্রেন্ড রিকুয়েস্ট নেই। যা দু-একটা আছে সিউর হতে পারলাম না রিয়েল না ফেক। আমি আবার সব রিকুয়েস্ট ফটাফট একসেপ্ট করতে যাই না। একমাত্র পরিচিতরাই লিস্টে ঢুকে, বিশেষ করে ফিমেল আইডিগুলো। ফেক আইডির জ্বালাতেন দিন দিন ফেসবুকে টেকা যেন অসহ্য হয়ে উঠছে, তাই ভয়টা মনে থেকেই যায়। একসময় নিজেও ফেক আইডি চালিয়ে অনেককে নাকানি চুবানি খাইয়েছি কিনা!! যাকগে সে কথা বাদ যাক। অনেকদিন পরে ফেসবুকে ঢুকে পুরনো এক বন্ধুর মেসেজের রিপ্লাই দেখে যেমন মনটা ভালো লাগল তেমনি আবার প্রচন্ড রাগও হলো। ইনি আবার ঢাকায় আবাসিক কলেজে পরেন। মেসেজ দিয়ছিলাম ঈদের আগে আর এই দুদিন আগে পেলাম তার রিপ্লাই। রাগে দু:খে ওকে অনলাইনে দেখে কনভারসেশন ১ ঘন্টা মিউট করে রাখলাম। মন ভাল রাখার জন্য পুরনো লাইকড পেজগুলো ঘুরে দেখছিলাম । আর (MEME) মিমগুলো দেখে   বি...

হৈমন্তী: রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনাবলীর একটি। [PDF সংস্করণ]

Image
বি.দ্র.: Copyright থাকার কারণে পুরো রচনাটি ব্লগে দেওয়া সম্ভব হলো না। •Dropbox Link: https://www.dropbox.com/s/tqjlbo7yqng7h43/হৈমন্তী.pdf?

সেলফি: এক ত্রাসের নাম!!

Image
গতানুগতিক সময়ে অন্যতম জনপ্রিয় বিষয় হলো সেলফি। বিয়ের অনুষ্ঠান হতে শুরু করে রোগী দেখতে যাওয়া  পর্যন্ত যেখানেই যাওয়া হোক না কেন আর যাইহোক না হোক সেলফি তোলা আবশ্যক। সেলফি অত্যন্ত নিরীহ একটি বস্তু। এর কোন হাত-পা নেই। একে যেভাবে তোলা হয় সেভাবেই থাকে; অনেকটা পানির সাথে তুলনা করা চলে বৈকি! তাই এর কোন দোষ দেওয়া বুদ্ধিমানের কর্ম নয়। অতএব, সচেতন হতে হবে এর উত্তোলনকারীদেরই। সাধারণত সেলফি বলতে আমরা “নিজের ছবি নিজে উত্তোলন করাকে” বুঝি। কিন্তু আজকালকার দিনে অন্যের দ্বারা তোলা ফটোও মানুষ সেলফি বলে চালিয়ে দিচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাকগে ভাবনার বিষয় তা নয়, ভাবনা লুকায়িত রয়েছে অন্য জায়গায়। [সে ব্যাপারে পরে আসছি] এই তথাকথিত  সেলফির প্রসারের অন্যতম কারণ হচ্ছে স্মার্টফোনের ব্যাপক বিস্তার ও সহজলভ্যতা। একসময় এমন একটি সময় ছিল যখন স্মার্টফোন তো দূরে থাক, সাধারণ একটি ফোনই ছিল মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে। আর নিউটনের ৩য় সূত্রের মতো, "প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবেই।" অতএব এতে মানুষদের কাছে যোগাযোগ ও অন্যান্য বিষয় যেমন সহজলভ্য ও আরামদায়...

Exclusive: Transformation of Sentences [How to change Simple«»Complex«»Compound] ✓JSC/SSC/HSC✓!!

Image
8 most important rules of Simple«»Complex«»Compound are given below. Check the photographs.✓ সৌজন্যে: 10 minute School. সর্বশেষ সম্পাদনা: এস.এ. সাগর।

খোলোয়াড় বিশ্লেষণ: পর্ব ১ [Philippe Coutinho]

Image
☆১ম পর্ব- Coutinho খেলোয়াড় বিশ্লেষণের প্রথম পর্বটি সাজানো হয়েছে বার্সেলোনা ও ব্রাজিল  স্কোয়াডের  এটাকিং মিড ফিল্ডের অন্যতম কান্ডারী ফিলিপে কৌতিনহো কে নিয়ে। আশা করি ভাল লাগবে। পুরো নাম: ফিলিপে কৌতিনহো করিয়া জন্ম : ১২ জুন ১৯৯২ উচ্চতা : ৫ ফিট ৮ ইঞ্চি খেলার ধরন: এটাকিং মিড ফিল্ডার/ উইংগার ক্লাবের তথ্য: বর্তমান ক্লাব: বার্সেলোনা জার্সি নাম্বার : ৭ ইয়ূথ ক্যারিয়ার: ১৯৯৯-২০০৮ ভাস্কো দা গামা সিনিয়র ক্যারিয়ার: ২০০৮-১৩ ইন্টারন্যাজিওনলে ম্যাচ ২৮ গোল ৩ ২০০৮-১০ ভাস্কো দা গামা(ধার) ম্যাচ ১৯ গোল ১ ২০১২ এস্পানিওল (ধার) ম্যাচ ১৬ গোল ৫ ২০১৩-১৮ লিভারপুল ম্যাচ ১৫২ গোল ৪১ ২০১৮ -বর্তমান বার্সেলোনা ম্যাচ ২০ গোল ৯ জাতীয় দল: ২০০৯ ব্রাজিল অনু-১৭ ম্যাচ ৫ গোল ৩ ২০১১-২০১২ ব্রাজিল অনু-২০ ম্যাচ ৭ গোল ৩ ২০১০ -বর্তমান ব্রাজিল ম্যাচ ৪১ গোল ১২ অর্জন / সম্মাননা: ভাস্কো দ্যা গামা: চ্যাম্পেনিওতো ব্রাজিলেইরো সিরি-বি ২০০৯ ইন্টারন্যাজওনলে: কোপা ইতালিয়া ২০১০-১১ সুপার কোপা ইতালিয়ানা ২০১০ লিভারপুল : ফুটবল লিগ কাপ রানার আপ ২০১৫-১৬ উয়েফা ইউরোপা লিগ রানার আপ ২০...

বাঙালি ও তার ফুটবল: এমনটা তো হতেও পারে?!"

Image
২০৬৪ ফুটবল বিশ্বকাপ বহু পরিসংখ্যান শেষে এবারের বিশ্বকাপের হট ফেবারিট জার্মানি ও আর্জেন্টিনা। তাদের উভয়ের ঝুলিতেই এখন বিশ্বকাপের সংখ্যা ৭টি। প্রথমবারের মত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের হোস্ট চায়না। এশিয়ান রিজিওনে চায়না এখন অনেক স্ট্রং টিম। নতুন করে বড় দলের খাতায় নাম লিখিয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশ। বাংলাদেশের কারেন্ট র্যাংকিং এখন ২৫, ইন্ডিয়ার ২৩। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলছে ইন্ডিয়া। এশিয়ান ফুটবল এখন সারাবিশ্বে বেশ জনপ্রিয়। এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) চ্যাম্পিয়ন্স লীগ এখন হাইভোল্টেজ লীগ। গত সিজনে রানার্সআপ হয়েছে বাংলাদেশের "ফুটবল ক্লাব ঢাকা"। চ্যাম্পিয়ন হয়েছে জাপানের ক্লাব "টোকিও ভার্ডি"। সাফে এখন বাংলাদেশ আর ইন্ডিয়া ঘুরিয়ে ফিরিয়ে কাপ নিচ্ছে। বাংলাদেশের ঝুলিতে এখন ৭ টি সাফ শিরোপা। এস এ গেমসে গোল্ড আছে আটটা। অবশ্য লাস্ট অলিম্পিকে বাংলাদেশ বলার মত তেমন কিছু করতে পারে নি। চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চাইনিজ লীগ এখন লা লীগার পর বিশ্বের দ্বিতীয় সেরা লীগ। ইংলিশ লীগ ঐতিহ্য হারিয়েছে প্রায় এক যুগ হল। যদিও রেংকিয়ে ইংল্যান্ড এখন অনেক শক্তিশালী একটি দল। তাদের ঝুল...